বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় সোমবার সকাল ১০.০০ টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার ফারুক।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য সহ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রায়হান কবির। উক্ত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, আব্দুস সবুর,মোঃ আব্দুল মজিদ,শেখ কামরুল হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা।
গোফরইমপ্যাক্ট কর্মসূচি তৃণমূল পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার উপর বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে একই সাথে ইউনিয়ন পরিষদও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে কাজ করে যাচ্ছে। আগামিতে ইউনিয়ন পরিষদ সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার উপর আরো বেশি কাজ করবে বলে পরিকল্পনা গ্রহণ করা হয়।
উক্ত সভার কার্যক্রম পরিচালনা করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের UOMO মোঃ শোকর আলী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ৫:১০ অপরাহ্ণ