কাশিমাড়ী ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ । ৮:১০ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় ইউনিয়ন পরিষদ ও রূপান্তর এর আয়োজনে বুধবার সকাল ১০.০০ ঘটিকায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ আনোয়ার হোসেন । উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ইউ পি প্রশাসনিক কর্মকর্তা মোঃ রায়হান কবির।আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব গাজী আফছার,আজিজুল হক সরদার,আব্দুর রহমান,সুফিয়া খাতুন প্রমূখ। আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে আলহাজ্ব গাজী আফসার (সভাপতি), মোঃ মাজিদা পারভীন( সহ- সভাপতি) , হাফেজ মাও হাফিজ বিন আঃ ওয়াজেদ( সাধারণ সম্পাদক), মোঃ গোলাম হোসেন (কোষাধক্ষ্য)এবং বাকি সবাই কে সাধারন সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। উক্ত সভার কার্যক্রম পরিচালনা করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের ইউ ও এম ও মোঃ শোকর আলী।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন