রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ । ৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : ২৭ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অত্র ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‎
‎উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভা আয়োজন করে। সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জিয়ারত হোসেন জিয়া।
‎সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি চিহ্নিত, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন, সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক মাইকিং ও সভা সেমিনারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
‎আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য মো: ইব্রাহীম গাজী, এসএম আব্দুস সাত্তার মামুন, ডালিয়া বেগম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি শামসুল আলম খোকন, স্বাস্থ্য সহকারী শিউলি আক্তার, বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন মোড়ল, ইমাম মাওলানা হুমায়ন কবির, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসা মো: মোশারেফ আলী সোহেল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন