শ্যামনগর প্রতিনিধি: বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পাতা বিড়ি,ক্যান্সারের ওষুধ সহ সীমান্ত পেরিয়ে আসা মালামাল জব্দ করেছে সেনাবাহিনী। কৈখালি ইউনিয়নের সুন্দরবনের খাল হতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত মালামাল গুলো হলো ক্যান্সারের ঔষধ, ব্যথার ঔষধ সহ বিভিন্ন ঔষধ সামগ্রী, ইন্ডিয়ান বিভিন্ন ব্যান্ডের পাতা বিড়ি, যার মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকা। যাদের কে আটক করা হয় তারা হল- আজিজুল হক (৩৮), দেলোয়ার (৪৮), ভেটখালীর আশরাফ হোসেন (২৮) ও সোবহান মোল্লা (৪০)।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ৮:১০ অপরাহ্ণ