শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির পিতার নেতৃত্বে হামলা নারী ও শিশুসহ আহত ০৫ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ১১:৫০ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গুমানতলীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাশিদুল গাজীর পিতা মকবুল্যাহ গাজীর নেতৃত্বে নিরীহ পরিবারের জমি দখলের অপচেষ্টার প্রতিবাদ করায় নারী ও শিশুসহ ০৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগি উঠেছে।

অভিযোগসূত্রে জানা যায়, মকবুল্যাহ গাজী বিগত আ’লীগ সরকারের সময় থেকে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত এবং প্রতিবেশীরা নিরীহ প্রকৃতির হওয়ায় তাদের জমির উপর তার লোলুপ দৃষ্টি পড়ে। তৎকালীন আ’লীগ আমলে কয়েকেবার বিরোধীয় জমি দখলের চেষ্টা করে।

আ’লীগ সরকারে পতনের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকে। বর্তমানে সে বিএনপি নেতাদের ছত্রছায়ায় আবারো সক্রিয় হয়ে হয়ে উঠেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

তার ক্ষমতার জানান দিতে গত ১০ই আগষ্ট দুপুর আনুমানিক ১২ টার সময় মকবুল্যাহ তার বাহিনী নিয়ে বিরোধীয় জমি দখলের প্রচেষ্টা চালায়। এ সময় জমি দখলের প্রতিবাদ করলে গুমানতলী গ্রামের নাজমুল সরদারের স্ত্রী রহিমা খাতুন (২২), ইউনুস আলীর স্ত্রী রোকেয়া খাতুন (২৪), জাহিদুল রহমানের স্ত্রী সোমা খাতুন (২৫), মজিবার রহমানের স্ত্রী খায়রুন্নেছা (৫০) এবং মজিবার সরদারের কন্যা জায়রুন্নেছাকে (১৪) পিটিয়ে আহত করে মকবুল্যাহ বাহিনী।

এ বিষয়ে গুমানতলী গ্রামের মানিক সরদারের পুত্র অজিয়ার সরদার বাদি হয়ে শ্যামনগর থানায় মামলা দায়েরের জন্য আবেদন করেছেন বলে এ প্রতিবেদকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শ্যামনগর থানার এসআই বিপ্লব বলেন, “এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে”।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন