শ্যামনগর উপজেলা প্রতিনিধি: শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন। এইসময় ২৪ অনলাইন পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় জনপ্রিয় অনলাইন পোর্টাল এই সময় ২৪ এর সম্পাদক মো: আব্দুল হান্নান, নির্বাহী সম্পাদক সুশান্ত রায় এবং বার্তা সম্পাদক মে: বেলাল হোসেনসহ পত্রিকার অন্যান্য দায়িত্বশীলদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয়।
প্রসঙ্গত গত ২২ শে আগষ্ট ২৫ সাতক্ষীরার শ্যামনগরের গণমাধ্যম কর্মীদের অন্যতম সংগঠন ‘শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আলিম এর সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর ব্যুরো প্রধান গাজী আল ইমরান কে সভাপতি, দৈনিক গণমানুষের আওয়াজ শ্যামনগর উপজেলা প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেল কে সাধারণ সম্পাদক এবং দৈনিক যশোর শ্যামনগর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান জুলেট কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, দৈনিক যুক্ত স্বাধীন, গাজী আব্দুল আলিম, দৈনিক অগ্রদূত,আসাদুজ্জামান, দৈনিক সাতক্ষীরা সকাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক বিজয় মন্ডল, দৈনিক আজকের খবর, ক্যাশিয়ার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সকাল, প্রচার সম্পাদক জামাল বাদশা, দৈনিক প্রতিদিনের আওয়াজ, দপ্তর সম্পাদক, আনিছুর রহমান মিলন, দৈনিক নবধারা, সদস্য হাবিবুর রহমান, দৈনিক আজকের খবর, ফরিদুজ্জামান, দৈনিক অগ্রদূত, আজাহারুল ইসলাম সাকি প্রমূখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ১০:২১ অপরাহ্ণ