দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ বিষয়ে সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ৯:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আশ্বাস প্রকল্পের সহায়তায় দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ২৬ আগস্ট মঙ্গলবার সকালে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্বে করেন ইউপি মেম্বার পাখি বেগম।
‎‎সভার সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্ত নবনীতা দত্ত ও দিঘলিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ওয়াহিদ মুরাদ। শুরুতেই গতসভার রেজুলেশন পাঠ করেন সিটিসির সদস্য আকিব হোসেন । সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আনছার আলী বিশ্বাস । আলোচনায় অংশ নেন ইউপি সদস্য কে এম আকবর আলী, মো: বিপ্লøব হোসেন , স্বাস্থ্য সহকারী জিএম রেজাউল ইসলাম , উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, উপজেলা জামে মসজিদে ইমাম মাও: আব্দুল্লাহ, ম্যারেজ রেজিস্ট্রার মুজিবর রহমান, সমাজ সেবক মোল্লা সাজ্জাদ হোসেন প্রমুখ।
‎‎সভায় মানব পাচারের প্রভাব/ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
‎‎সভায় আলোচকগণ বলেন, মানব পাচার প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সব সেবা কার্যক্রম নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এর জন্য সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সকল সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে আন্ত:যোগাযোগ ও সমন্বিতভাবে কাজ করতে হবে। মানব পাচারের শিকার ব্যক্তিরা উদ্ধার হয়ে বা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন দেশে ফিরে আসেন, তখন তাঁদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজন নানা সেবা প্রক্রিয়ার সার্বিক নিশ্চিত করা যায়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন