কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শতভাগ সাফল্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৪৯ অপরাহ্ণ

হেলাল খান, বিশেষ প্রতিনিধি, (যশোর),
কেশবপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অধীনে অ্যাসেসমেন্টে কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শতভাগ শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কম্পিউটার অপারেশন লেভেল-২ আরপিএল অ্যাসেসমেন্টে ১২জন শিক্ষার্থী অ্যাসেসমেন্টে অংশ গ্রহণ করে। অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসেসমেন্টে ১২জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। অ্যাসেসমেন্টে অ্যাসেসর হিসেবে উপস্থিত ছিলেন মো. রায়হান চৌধুরী এবং এনএসডিএ-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ এর সদস্য (প্রশাসন ও অর্থ ) যুগ্মসচিব মো. জোহর আলী। কমপিটেন্ট হওয়া শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি বজলুর রহমান খান, সাধারণ সম্পাদক সুপ্রভাত বসু, সদস্য নুরুল ইসলাম, ম্যানেজার কামরুজ্জামান রাজু, কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন। ভাব বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের ভাব বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেককে শিক্ষা বৃত্তি ও ব্যাগ প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন