নিজস্ব প্রতিনিধি : আশ্বাস প্রকল্পের সহায়তায় ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সভা ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জামিরা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্বে করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জামিরা ইউনিয়নের প্রশাসক মো: ফিরাজ শাহ ।
সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আম্বিয়া আফরোজ । আলোচনায় অংশ নেন ইউপি সদস্য মো: অলিয়ার বিশ্বাস, আব্দু হালিম সরদার, শাহিদা ইসলাম নয়ন, সাংবাদিক মো: নেছার উদ্দিন , স্বাস্থ্য সহকারী মনিরা সুলতানা, শিক্ষক আব্দুল কাদের মোল্লা, সমাজ সেবক দিলল উদ্দিন, ইউডিসি মো: আলমগীর হোসেন, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসা মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদার প্রমুখ।
সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন করা হয়। তথ্য কর্ণারের মূল উদ্দেশ্য হলো, বিদেশ যাওয়ার আগে সকল তথ্য জেনে এবং বুঝে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া, যাতে তারা প্রতারিত না হয় এবং বিদেশে গিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৫৪ অপরাহ্ণ