বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় গ্রাম আদালত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেস্বর) বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলা আঃ আজিজ মেমোঃ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নযন কর্মকর্তা জনাব মো: এ, কে, এম ইকতিয়ার উদ্দিন। ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নযন কর্মকর্তা জনাব মো: এ, কে, এম ইকতিয়ার উদ্দিন।
অত্র কর্মশালায় মোরেলগঞ্জ উপজেলার বেকার যুবক ও যুবতীদের নিয়ে গাভি পালনের উপর প্রশিক্ষণ প্রদান করেন। এই সময় উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনা ও ন্যায় বিচার পেতে মানুয়ের করনিয় দিক প্রশিক্ষনার্থীদের মাঝে ভাল ভাবে বর্ণনা দেন উপজেলা সমন্বয়কারী সুশান্ত রায় । তিনি বলেন সল্প সময়ে অল্প খরচে চল যাই গ্রাম আদালতে। তিন লক্ষ টাকা সমপরিমানের সম্পদ ও রক্ত পাত বিহীন যে কোন বিরোধ গ্রাম আদালতের মামলা দায়ের করা যায়। সল্প সময়ে বিচার পেতে গ্রাম আদালতের কোন বিকল্প নেই। তিনি বলেন যে, আবেদনকারী ও প্রতিবাদীর মনোনিত ব্যক্তি ও ইউপি চেয়ারম্যান এর নিয়ে গ্রাম আদালত গঠন হয়। যাহা গ্রাম আদালত গঠনের ১৫ দিনের মধ্যে ১ম অধিবেশন বশে। গ্রাম আদালতের সিদ্ধান্ত যদি ৫:০ বা ৪:১ হয় তবে উক্ত মামলার বিপরিতে কোন আদালতে আপিল করা যায় না। তাই তিনি ছোট খাটো বিরোধ নিষ্পতিতে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার জন্য সকলকে আহবান করেন। তিনি আর উলেক্ষ্য করেন যে, গ্রাম আদারতে মামলা পরিচালনার জন্য কোন প্রকার উকিলের প্রয়োজন নেই।
উপজেলা যুব উন্নযন কর্মকর্তা অত্যন্ত গুরুত্বতার সাথে প্রত্যেকে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রমের বিষয়ে আলাপ-আলোচনা করেন। কোন বিরোধ নিয়ে বিনা কারণে উচ্চ আদালতে না গিয়ে গ্রাম আদালতের আশার আহবান করেন। তিনি আর বলেন গ্রাম আদালতের উপরে মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন ভাবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের উপরে প্রচার-প্রচারনার কার্যক্রম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সুশান্ত রায় উপজেলা সমন্বয়কারী বাগেরহাট মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলা।
অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর, মোরেলগঞ্জ, বাগেরহাট।
প্রতিনিধি সুশান্ত রায়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৩৬ অপরাহ্ণ