কেশবপুরে কন্যা শিশু দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ৭:০২ অপরাহ্ণ

হেলাল খান, স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলী রানী দাস, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুলক্ষ্মনা শ্যামা বিশ্বাস। আলোচনার পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন