রূপান্তরের আয়োজনে খুলনার দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও তথ্য কর্ণার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ৫:১৫ অপরাহ্ণ

‎নিজস্ব প্রতিনিধি : ১৩ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সভা এবং দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যেগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণার উদ্বোধন করা হয়। তথ্য কর্ণার উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: ইকবাল হোসাইন। ইউপি চেয়ারম্যান মো: হায়দার আলী মোড়ল।
‎তথ্য কর্ণার উদ্বোধন শেষে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: হায়দার আলী মোড়ল এর সভাপতিত্বে সিটিসির সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন। সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
‎আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য কে এম আকবর আলী, খান আরিফুর ইসলাম, নাজমুল হোসেন, পাখি বেগম, মো: হাফিজুর রহমান, সাংবাদিক ওয়াহিদ মুরাদ , স্বাস্থ্য সহকারী জি এম আমিরুল ইসলাম, ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা মুজিবর রহমান, আশ্বাস প্রকল্পের প্রোগাম কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ, প্রোগাম অফিসা মো: মোশারেফ আলী সোহেল প্রমুখ। সভায় আলোচকগণ বলেন, তথ্য কর্ণারের মূল উদ্দেশ্য হলো, বিদেশ যাওয়ার আগে সকল তথ্য জেনে এবং বুঝে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া, যাতে তারা প্রতারিত না হয় এবং বিদেশে গিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।
‎উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন