কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ১০:২০ অপরাহ্ণ

হেলাল খান, স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালী, ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান। অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন, কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মাদ ফয়সাল।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন