“অতীতের অভিজ্ঞতা অন্যায়ের মুখে আপস না করার শিক্ষা দেয়”—মতবিনিময় সভায় রকিবুল ইসলাম বকুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ১১:২৬ পূর্বাহ্ণ

মো: মোশারেফ আলী সোহেল:
অতীতের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে অন্যায়ের সামনে মাথানত না করতে, আর বর্তমানের অঙ্গীকার—একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা”—এমন দৃঢ় মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার রাতে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। সেই লক্ষ্যেই দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন শেখ মতিয়ার রহমান এবং প্রধান বক্তা ছিলেন মীর কায়ছেদ আলী। বক্তব্য রাখেন শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ আব্বাস, মিরাজুল ইসলাম নান্নু, মোল্লা সোহাগ, রফিকুল ইসলাম সবুর, মুন্সী আব্দুর রব, মোল্লা সুলাইমান হোসেন, কিবরিয়া মেম্বার, শহিদুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. শাহজাহান, মো. পলাশ, আরিফুর রহমান সান্টু, হাদিউজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বকুল আরও বলেন,বিএনপির জন্ম ত্যাগ-সংগ্রাম ও গণআকাঙ্ক্ষা থেকে। সংগঠনের শিকড় যখন মাটিতে গভীর হয়, তখন আন্দোলন হয় বলিষ্ঠ, নেতৃত্ব হয় দূরদর্শী এবং জনগণের অধিকার আদায়ের পথ সুস্পষ্ট হয়ে ওঠে।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই হবে আগামী দিনের সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানের শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন