নিজস্ব প্রতিনিধি: আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) এক্টিভিস্টিদের দিনব্যাপী রিফ্রেসার্স ট্রেনিং ১১ই মার্চ বুধবার খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার-বিপিএম বি সার্কেল মো: খায়রুল আনাম।
উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না। প্রশিক্ষণের সমাপনী পর্বে বক্তব্য রাখেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সিটিআইপি সদস্য আলভী শেখের সঞ্চলনায় উক্ত প্রশিক্ষণে মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা, অভিবাসন ও নিরাপদ অভিবাসন, সাইবার ট্রাফিকিং, সিটিআইপি এক্টিভিস্ট এর ভূমিকা, ট্রমা-ইনফর্মড কমিউনিকেশন ও ভিক্টিম সাপোর্ট ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করেন সিটিআইপি সদস্য মাবিয়া খাতুন, আলভি শেখ, তন্দ্র দাস, প্রমি আক্তার লিজা, যারিন তাসনিম ও রেশমা খাতুন।
প্রশিক্ষণে মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের সনাক্তকরণ, সহায়তা প্রদান এবং পূনর্বাসন পরিসেবাগুলি সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণের জন্য পরিকল্পনা করা হয়। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৯:৪৯ অপরাহ্ণ