বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) কচুয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় গ্রাম আদালতের বর্তমান পরিস্থিতি, গ্রাম আদালত সক্রিয়করণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বিগত তিন মাসে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম এবং ডিএমআই পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত গুরুত্বতার সাথে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সাথে গ্রাম আদালতের কার্যক্রমের বিষয়ে আলাপ-আলোচনা করেন। কোন ইউনিয়নে কি সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা ও সমস্যার সমাধানের নির্দেশনা প্রদান করেন। মাসের সঠিক সময়ে মামলার রিপোর্ট করা। এবং মাসে প্রত্যেক ইউপি থেকে কমপক্ষে পাঁচটি করে মামলা টার্গেট ও সার্বিকভাবে জনগণের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন ।
তিনি আরো বলেন গ্রাম আদালতের উপরে মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন ভাবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের উপরে প্রচার-প্রচারনার কার্যক্রম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী পলাশ বর্মন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএম নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, কচুয়া, বাগেরহাট জেলা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ১০:১৭ অপরাহ্ণ