খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ৩:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা পুলিশ মোহাম্মদ জাহিদুল হাসানে সভাপতিত্ব শুরু হয়। শুরুতে বিগত সভার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক, খুলনা বিআরটিএ,খুলনা সিটি কর্পোরেশন,খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রতিনিধি,নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিনিধি এবং খুলনা বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

আলোচনায় বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ী চলাচল বন্ধকরণ ও মেরামতের ওয়ার্কশপসমূহে মোবাইল কোর্ট পরিচালনা। ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল/যাত্রী পরিবহন না করা। পণ্যবাহী গাড়ীতে যাত্রী পরিবহন প্রতিরোধ করা। নির্ধারিত স্থান ব্যতিত পার্কিং না করা এবং যত্রতত্র স্থানে যাত্রী উঠানামা না করা। সড়কের উভয় পাশে অস্থায়ী/ভাসমান বাজার অপসারণ করা।নগরীতে মাত্র অতিরিক্ত ইজিবাইক নিয়ন্ত্রণ করা। মহানগরীর তাবলীগ মসজিদের সামনে ট্রাফিক দেওয়া, শেরেবাংলা সড়কে অবাধে গরু চলাচল বন্ধ করা। নসিমন, করিমন, থ্রি-হুইলার যানবাহন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করার বিষয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন