কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থ স্কুল ও পরিবারকে সহায়তা এবং শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ১১:০০ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএ-র আর্থিক সহযোগিতায় ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বুড়িচং উপজেলা পরিষদের হল রুমে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯টি পরিবার এবং ২৫জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম ভূইয়া, সাদকপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. হাবিবুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৯টি পরিবারকে ৪লক্ষ ৫০ হজার টাকা এবং ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি হিসেবে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্কুলব্যাগ প্রদান করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, পরিবারকে সহায়তা ও শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করায় ভাব বাংলাদেশ ও অনুদান দাতাদের আন্তরিক ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন