আশাশুনির শোভনালী ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার ও প্রবাসী কল্যাণ ডেক্স উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৪২ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: আজ ১৬ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১.০০ টায় আশাশুনির শোভনালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয় । ইউ পি চেয়ারম্যান মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন করেন।এরপর জেলা সি টি আই টি সদস্য ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাসুদ করিমের পরিচালনায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ইউ পি সচিব মোঃ মতিউর রহমান।
‎আলোচনায় বক্তারা বলেন মানব পাচারের ফলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন দেশে ফিরে আসেন, তখন তাঁদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নানা সেবা প্রক্রিয়ার সাথে যুক্ত করতে সার্বিক নিশ্চয়তা প্রদান করা প্রয়োজন। এছাড়া আগামী দুই মাসের করনীয় কার্যক্রম , মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে আমাদের করনীয় এবং জনসচেতনতা মূলক সভা সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবপাচার প্রতিরোধ খাতে বরাদ্ধকৃত বাজেট ব্যাবহার করার জন্য একটি পরিকল্পনা করা হয়। এ সময়ে রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ‍্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।
‎উল্লেখ্য,আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম টি পরিচালনা করছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন