ধলবাড়িয়া ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা এবং পাচার ও নিরাপদ অভিবাসন  তথ্য কর্ণার ও প্রবাসী কল্যাণ ডেক্স উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ । ২:১৭ অপরাহ্ণ

সোহেল আহম্মেদ:  ১৮ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় রূপান্তরের আয়োজনে কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয় । ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন এর সভাপতিত্বে  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার ও প্রবাসী কল্যাণ ডেক্স উদ্বোধন করেন। জেলা সিটিআইপি সদস্য সোহেল আহমেদের পরিচালনায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ইউ পি সচিব খান আহাদুর রহমান।
‎এই সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ , বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ,স্থানীয় গণ্যমান্য , ইমাম ,সাংবাদিক, সিটিআইপি ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন ।
‎আলোচনায় প্রধান অতিথি বলেন যারা বিদেশে যাবে তারা প্রয়োজনীয় কাজ ও কাগজপত্র সম্পর্কে জেনে বুঝে ও প্রশিক্ষণ নিয়ে দক্ষ্ ভাবে গড়ে উঠে বিদেশে সঠিকভাবে যাতে যেতে পারে সে বিষয়ে তাদেরকে পরামর্শ দেবেন। এ বিষয়ে তিনি ও তার প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া আগামী দুই মাসের করনীয় কার্যক্রম , মানব পাচার রোধে কমিউনিটিতে আমাদের করনীয় এবং জনসচেতনতা মূলক সভা সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবপাচার প্রতিরোধ খাতে  বরাদ্ধকৃত বাজেট ব্যাবহার করার জন্য একটি  পরিকল্পনা করা হয়।  এ সময়ে রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ‍্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।
‎উল্লেখ্য,আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম টি পরিচালনা করছে।
‎
‎

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন