খুলনায় আশ্বাস প্রকল্পের সহায়তায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ফুলতলায় আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তরের উদ্যোগে ফুলতলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা ২রা এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসারের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন, সাংবাদিক গৌর হরিদাস, ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, শেখ খলিলুর রহমান, মো: মহিউদ্দিন, কবিতা বেগম, সোনালী আক্তার, রিক্তা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউনিয়ন সমাজ কর্মী মরিয়ম আক্তার, আনছার ভিডিপি ইউনিয়ন লিডার হাবিবুর রহমান, স্বাস্থ্য কর্মী সেলিনা আক্তার, শিক্ষক আনোয়ার হোসেন বিশ্বাস, টুকুরুল ইসলাম,আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলিটেটর মিতা মজুমদার প্রমুখ।
সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কাওসারী আজাদ। সভায় মানব পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ইউনিয়নের বরাদ্দকৃত খাত থেকে ওয়ার্ড সভা, উঠান বৈঠক, সচেতনমূলক সভা, স্কুল পর্যায়ে প্রচারাভিযানসহ সারভাইভারদের সুরক্ষা ও সেবা প্রাপ্তিতে এ্যাডভোকেসির ক্ষেত্রগুলো চিহ্নিত করে দ্বিমাসিক কর্মপরিকল্পনা তৈরী করা হয়।


আপনার মতামত লিখুন