খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংমহল ফর ইয়ুথ-এর আয়োজনে কমিউনিটি লেভেল ডায়লগ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
রংমহল ফর ইয়ুথ-এর আয়োজনে কমিউনিটি লেভেল ডায়লগ অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিনিধি: The Earth (UK in Bangladesh) ও Eco Leaders Program এর সহযোগিতা উপকূলীয় জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের জন্য টেকসই ও সবুজ জীবিকা গড়ে তুলতে “কোস্টাল গ্রীনস: স্পিরুলিনা চাষের মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় ১৪ আগস্ট শ্যামনগর উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হলো এক কমিউনিটি লেভেল ডায়লগ সেশন।
‎ইভেন্টটির মূল লক্ষ্য ছিল প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও প্রভাব তুলে ধরা এবং স্থানীয় নীতি-নির্ধারক, প্রশাসন, গণমাধ্যম, যুব নেতৃত্ব ও পরিবেশকর্মীদের সাথে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ।
‎অনুষ্ঠানে অংশ নেন রঙমহল ফর ইয়ুথসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার উদ্যোক্তা ও তরুণেরা, যারা পরিবেশ সংরক্ষণমূলক নানা কার্যক্রমের সঙ্গে যুক্ত। নতুন উদ্যোক্তারা বিকল্প জ্বালানি উৎপাদন, কাঁকড়া রপ্তানি ইত্যাদি উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। রঙমহল ফর ইয়ুথ তাদের চলমান স্পিরুলিনা চাষ প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার করে।
‎ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় এবং The Earth পরিচালিত ইকো লিডার্স প্রোগ্রাম এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত রঙমহল ফর ইয়ুথ দল ‘কোস্টাল গ্রীনস’ নামে স্পিরুলিনা চাষ ও বাজারজাতকরণ শুরু করেছে। ইতিমধ্যে তারা ছয়টি উদ্যোক্তা পরিবারকে চাষের প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করেছে।
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইভেন্টে জানান, রঙমহলের এই উদ্যোগ তিনি জাতীয় পর্যায়ে উপস্থাপন করবেন এবং ভবিষ্যতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরুণদের জন্য তাঁর বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় সহায়তার সুযোগ নিয়ে আলোচনা করেন।
‎অনুষ্ঠানে The Earth-এর নির্বাহী পরিচালক জানান, ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের পণ্য The Earth-এর ব্যানারে প্রদর্শন ও বাজারজাতকরণ করা হবে, যাতে তাদের ব্যবসা শক্ত ভিত্তি পায় ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।
‎অনুষ্ঠানটি কমিউনিটি পার্টনার হিসেবে সহযোগিতা করছে শরুব ইয়ুথ টিমের ফাউন্ডার এসএম জান্নাতুল নাঈম, ইয়ুথ ফর সুন্দরবনে আহ্বায়ক আশিকুর রহমান ও মুন্তাকিমুল ইসলাম রুহানি।
‎উভয় সংগঠন স্থানীয়ভাবে সচেতনতা, অংশগ্রহণ ও কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদান করছে।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগী পরিবার, যুব উদ্যোক্তা, স্থানীয় দোকানদার, অনলাইন মার্কেটপ্লেস প্রতিনিধি, মিডিয়া কর্মী, প্রশাসন ও সুশীল সমাজের সদস্যরা। বক্তারা মনে করেন, এ ধরনের সংলাপ স্থানীয় উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং পরিবেশবান্ধব ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

শ্যামনগরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পানি  দিবস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ‘পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর পাখীমারা ফেরী ঘাটে র‍্যালি, গণস্বাক্ষর,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের পাখীমারা ফেরী ঘাটে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচি ও ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব পানি দিবসে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ভয়েজ অপ সিটিজেন্স এর সভাপতি মোঃ আশরাফ হোসেন, ঘাট সমিতির সদস্যবৃন্দ,মটর শ্রমিকের সদস্যবৃন্দ,যুব সমাজ,নারী নেত্রী সহ গোফরইমপ্যাক্ট কর্মসূচির কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন নদী- নালা ও উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকার সাথে পানি গভীর ভাবে জড়িত তাই আসুন পানির অপচয় রোধ করি, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করি। একসাথে সচেতনতা গড়ি- টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি।

কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

মো: মোশারেফ আলী সোহেল: গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫), এবং তার পিতা তরুণ কান্তি হালদার, খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়া রিক্সাযোগে কোর্ট এলাকায় যাওয়ার পথিমধ্যে খুলনা সদর থানাধীন খুলনা জেলা পরিষদ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে পিছন দিক হইতে অজ্ঞাতনামা প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক তার প্রাইভেট কার বেপরোয়া গতিতে চালাইয়া উক্ত রিক্সার পিছন দিক হইতে ধাক্কা দিলে রিক্সায় থাকা মৌমিতা হালদার (২৫) উক্ত স্থানে পড়িয়া গিয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে ০৭.৫০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষীতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি পর্যালোচনা করে প্রাইভেট কারটি সনাক্তপূর্বক গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকা সময় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ীর নিচতলার গ্যারেজ হতে একটি নীল রংয়ের প্রাইভেটকার যার মডেল (SEDAN) TOYOTA M.CROP.2016, রেজি নং-খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭, চেসিস নং-ZVW40-0023032, ইঞ্জিন নং- 2ZR-6941408, উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় অত্র প্রাইভেট কারের ড্রাইভার মোঃ আহাদ শেখ সৈকত(২৬), পিতা- মৃত ফিরোজ শেখ, মাতা- মোছাঃ মায়া বেগম, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, ওয়ার্ড নং-২১ , থানা- খুলনা সদর, জেলা -খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় জসিম উদ্দিন সড়ক, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে অত্র থানাধীন হাদিস পার্কের উত্তর গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে :
রবিবার (৫এপ্রিল) বেলা ১২টায় নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান, (ই), বিএন, সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষার দায়িত্বে বদ্ধ পরিকর। এসময় লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় সীমান্ত সহ সুন্দরবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত কোনো সংবাদ দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না। সার্বিক ভাবে সাংবাদিক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবন সহ দেশের সামগ্রিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান

নির্বাহী সম্পাদক : সুশান্ত রায়

বার্তা সম্পাদক: মো: বেলাল হোসেন

পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

hannanbd032@gmail.com

Developed By: Digital Network