খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দিঘলিয়ায় যুব সমাবেশে আজিজুল বারী হেলাল ‎ গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় ‎বিএনপির অঙ্গীকার অটুট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
খুলনার দিঘলিয়ায় যুব সমাবেশে আজিজুল বারী হেলাল ‎ গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় ‎বিএনপির অঙ্গীকার অটুট

মো: মোশারেফ আলী সোহেল: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলছেন, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি আন্দোলন করেছে। গত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ যেন নিজের পছন্দের নেতাকে ভোট দিতে পারে এজন্য প্রশাসন, নির্বাচন কমিশন ও জনগণকে একসাথে কাজ করতে হবে। আমরা চাই সব রাজনৈতিক দল জামায়াত, নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সবাই ঐক্যবদ্ধ হোক। ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না। ধর্ম মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করে এই শিক্ষা আমাদের নিতে হবে।
‎বুধবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদল দিঘলিয়া উপজেলার আয়োজনে সেনাটি শিব মন্দির মাঠে “যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার” এই শ্লোগানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিঘলিয়ায় উপজেলা ভিত্তিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাপ বলেন। তিনি বলেন, দিঘলিয়ায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়তে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলব। রাজনীতি হবে সত্য, সততা ও ন্যায়নিষ্ঠার পথে। অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গে হেলাল বলেন,বাংলাদেশের অর্থনীতি আজ ভঙ্গুর। ব্যাংক লুট, ঋণখেলাপি ও অর্থপাচারে দেশ বিপর্যস্ত। আগামী সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য বিএনপি ও জাতীয় ঐক্যের সরকার গঠন অপরিহার্য। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, যারা অন্যায় করে, মানুষের জমি দখল করে, চাঁদাবাজি করে-তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। তারা যে দলেরই হোক না কেন, অন্যায়ের শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচন প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশের নির্বাচন অত্যাবশ্যক। কেউ কেউ নির্বাচন পেছাতে চায়, যা ফ্যাসিবাদী শক্তির সুরে কথা বলা। বিএনপি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের বিকল্প নেই। তিনি তারেক রহমানের নেতৃত্বে গৃহীত জুলাই সনদ আমাদের সংগ্রামের ভিত্তি। একটি জাতীয় ঐক্যের সরকারই আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পররাষ্ট্রনীতি হবে ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’। সীমান্ত, অর্থনীতি ও রাজনীতিতে কোনো বিভাজন নয় ঐক্য, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য।” সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, বিশেষ বক্তা খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। সমাবেশে আরও উপস্থিত ছিলেন শরীফ ইকবাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামানসহ উপজেলা ও জেলা পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।

শ্যামনগরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পানি  দিবস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ‘পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর পাখীমারা ফেরী ঘাটে র‍্যালি, গণস্বাক্ষর,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের পাখীমারা ফেরী ঘাটে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচি ও ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব পানি দিবসে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ভয়েজ অপ সিটিজেন্স এর সভাপতি মোঃ আশরাফ হোসেন, ঘাট সমিতির সদস্যবৃন্দ,মটর শ্রমিকের সদস্যবৃন্দ,যুব সমাজ,নারী নেত্রী সহ গোফরইমপ্যাক্ট কর্মসূচির কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন নদী- নালা ও উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকার সাথে পানি গভীর ভাবে জড়িত তাই আসুন পানির অপচয় রোধ করি, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করি। একসাথে সচেতনতা গড়ি- টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি।

কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

মো: মোশারেফ আলী সোহেল: গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫), এবং তার পিতা তরুণ কান্তি হালদার, খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়া রিক্সাযোগে কোর্ট এলাকায় যাওয়ার পথিমধ্যে খুলনা সদর থানাধীন খুলনা জেলা পরিষদ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে পিছন দিক হইতে অজ্ঞাতনামা প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক তার প্রাইভেট কার বেপরোয়া গতিতে চালাইয়া উক্ত রিক্সার পিছন দিক হইতে ধাক্কা দিলে রিক্সায় থাকা মৌমিতা হালদার (২৫) উক্ত স্থানে পড়িয়া গিয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে ০৭.৫০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষীতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি পর্যালোচনা করে প্রাইভেট কারটি সনাক্তপূর্বক গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকা সময় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ীর নিচতলার গ্যারেজ হতে একটি নীল রংয়ের প্রাইভেটকার যার মডেল (SEDAN) TOYOTA M.CROP.2016, রেজি নং-খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭, চেসিস নং-ZVW40-0023032, ইঞ্জিন নং- 2ZR-6941408, উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় অত্র প্রাইভেট কারের ড্রাইভার মোঃ আহাদ শেখ সৈকত(২৬), পিতা- মৃত ফিরোজ শেখ, মাতা- মোছাঃ মায়া বেগম, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, ওয়ার্ড নং-২১ , থানা- খুলনা সদর, জেলা -খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় জসিম উদ্দিন সড়ক, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে অত্র থানাধীন হাদিস পার্কের উত্তর গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে :
রবিবার (৫এপ্রিল) বেলা ১২টায় নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান, (ই), বিএন, সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষার দায়িত্বে বদ্ধ পরিকর। এসময় লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় সীমান্ত সহ সুন্দরবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত কোনো সংবাদ দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না। সার্বিক ভাবে সাংবাদিক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবন সহ দেশের সামগ্রিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান

নির্বাহী সম্পাদক : সুশান্ত রায়

বার্তা সম্পাদক: মো: বেলাল হোসেন

পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

hannanbd032@gmail.com

Developed By: Digital Network