খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট জেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ
বাগেরহাট জেলায় গ্রাম আদালত কার্যক্রম  সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলায় জেলা প্রশাসন কর্তৃক গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা, রোজ মঙ্গলবার ( ১৪ অক্টোবর) ২৫ খ্রি: সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, বাগেরহাট অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব আহমেদ কামরুল হাসান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট, বাগেরহাট জেলা।
উক্ত আউটরিচ বা প্রচার কার্যক্রম বিষয়ক সমন্বয় সভার সুনির্দিষ্ট উদ্দেশ্য সমুহ:
১. উপপরিচালক, স্থানীয় সরকার এর নেতৃত্বে স্থানীয় র্পযায়ে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থা, সুশীল সমাজ, বিভন্নি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, যুব সংগঠনসমূহ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাথে যোগাযোগ ও সমন্বয় স্থাপন করা এবং তাদের নিয়মিত/ধারাবাহিক কার্যক্রমের সাথে ’গ্রাম আদালত’ বিষয়টি সম্পৃক্ত করার দিক- নির্দেশনা দেওয়া ও তাদরে প্রতিশ্রুতি আদায়ে উৎসাহিত করা।
২. জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত উল্লেখিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গ্রাম আদালত বিষয়ক আইন ও বিধিমালা বিষয়ে ধারনা প্রদান করা যাতে তারা তাদের সুবিধাভোগীদের গ্রাম আদালতের সেবা বিষয়ক মুল বার্তা পৌছে দিতে পারে।
৩. সমন্বয় সভার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারী, বেসরকারী ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাথে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করা যাতে স্থানীয় পর্যায়ে উপ-পরিচালক, স্থানীয় সরকারের নেতৃত্বে ভবিষ্যৎ এ গ্রাম আদালত বিষয়ক প্রচার কার্যক্রম চলমান থাকে।
৪. সভায় অংশগ্রহণকারী প্রতনিধিদের সক্রিয় অংশগ্রহণে একটি কর্ম-পরিকল্পনা তৈরী করা যাতে ভবিষ্যৎ এ কর্ম-পরিকল্পনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার এর নেতৃত্বে গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারনা কার্যক্রমের তদারকি করা সম্ভব হয়।
৫. অংশীজনদের নিজস্ব কার্যক্রমে গ্রাম আদালত বিষয়ক তথ্য প্রচারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর (বিশেষত নারী, আদিবাসী প্রতিবন্ধী ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরী করা যাতে বিরোধীয় জনগোষ্ঠী ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম আদালতের বিচারীক সেবা গ্রহণ করতে পারে।
৬. সভার মাধ্যমে চলমান প্রচারনা কায©ক্রম অগ্রগতি র্পযালোচনা ও পরর্বতী করনীয় বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ এবং ত্রৈ-মাসিক ভিত্তিক ফলোআপ করা। প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
উক্ত সভায় অংশ গ্রহণ করেন ডিডিএলজি মহোদয়, উপ-পরিচালক যুব উন্নয়ন মহোদয়, উপ-পরিচালক সমাজসেবা মহোদয়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পুলিশ সুপার মহোদয়, বাগেরহাট, সরকারী ও বে-সরকারী উদ্ধতন কর্মকর্তা বৃন্ধ, সাংবাদিক, কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি।
অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া পেজেন্টেশন করেন জনাব তৌফিকুর ইসলাম, জেলা ম্যানেজার, বাগেরহাট, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব ডা:মো: ফকরুল হাসান উপপরিচালক, স্থানীয় সরকার শাখা বাগেরহাট।
অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন, বাগেরহাট।

শ্যামনগরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পানি  দিবস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ‘পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর পাখীমারা ফেরী ঘাটে র‍্যালি, গণস্বাক্ষর,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের পাখীমারা ফেরী ঘাটে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচি ও ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব পানি দিবসে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ভয়েজ অপ সিটিজেন্স এর সভাপতি মোঃ আশরাফ হোসেন, ঘাট সমিতির সদস্যবৃন্দ,মটর শ্রমিকের সদস্যবৃন্দ,যুব সমাজ,নারী নেত্রী সহ গোফরইমপ্যাক্ট কর্মসূচির কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন নদী- নালা ও উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকার সাথে পানি গভীর ভাবে জড়িত তাই আসুন পানির অপচয় রোধ করি, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করি। একসাথে সচেতনতা গড়ি- টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি।

কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

মো: মোশারেফ আলী সোহেল: গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫), এবং তার পিতা তরুণ কান্তি হালদার, খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়া রিক্সাযোগে কোর্ট এলাকায় যাওয়ার পথিমধ্যে খুলনা সদর থানাধীন খুলনা জেলা পরিষদ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে পিছন দিক হইতে অজ্ঞাতনামা প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক তার প্রাইভেট কার বেপরোয়া গতিতে চালাইয়া উক্ত রিক্সার পিছন দিক হইতে ধাক্কা দিলে রিক্সায় থাকা মৌমিতা হালদার (২৫) উক্ত স্থানে পড়িয়া গিয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে ০৭.৫০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষীতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি পর্যালোচনা করে প্রাইভেট কারটি সনাক্তপূর্বক গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকা সময় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ীর নিচতলার গ্যারেজ হতে একটি নীল রংয়ের প্রাইভেটকার যার মডেল (SEDAN) TOYOTA M.CROP.2016, রেজি নং-খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭, চেসিস নং-ZVW40-0023032, ইঞ্জিন নং- 2ZR-6941408, উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় অত্র প্রাইভেট কারের ড্রাইভার মোঃ আহাদ শেখ সৈকত(২৬), পিতা- মৃত ফিরোজ শেখ, মাতা- মোছাঃ মায়া বেগম, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, ওয়ার্ড নং-২১ , থানা- খুলনা সদর, জেলা -খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় জসিম উদ্দিন সড়ক, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে অত্র থানাধীন হাদিস পার্কের উত্তর গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে :
রবিবার (৫এপ্রিল) বেলা ১২টায় নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান, (ই), বিএন, সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষার দায়িত্বে বদ্ধ পরিকর। এসময় লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় সীমান্ত সহ সুন্দরবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত কোনো সংবাদ দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না। সার্বিক ভাবে সাংবাদিক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবন সহ দেশের সামগ্রিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান

নির্বাহী সম্পাদক : সুশান্ত রায়

বার্তা সম্পাদক: মো: বেলাল হোসেন

পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

hannanbd032@gmail.com

Developed By: Digital Network