খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগতিা ও খাদ্য উৎসব অনুষ্টিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগতিা ও খাদ্য উৎসব অনুষ্টিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক। আর এ প্রকৃতিতে আছে নানান প্রাণবৈচিত্র্য যা অনাদর, অবহেলা এবং অযত্নে বেড়ে উঠেছে। এসকল প্রাণবৈচিত্র্য মানুষ ও প্রানীর খাদ্য এবং ঔষধী হিসাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার হয়। জলবায়ু পরিবর্তন, লবনাক্ততা বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশকের অবাদ ব্যবহার এবং মনুষ্য বসতি স্থাপনের ফলে এসকল উদ্ভিদ বৈচিত্র্যে এবং তার প্রাপ্তিস্থান হারিয়ে যাচ্ছে। আর এসকল উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে ব্যক্তি ও সরকারী-বেসরকারী ভাবে চলছে নানা রকম উদ্যোগ, পরিচালিত হচ্ছে বিভিন্ন কর্মকান্ড।
প্রকৃতির এসকল উদ্ভিদবৈচিত্র্য সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিমজেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে ২৪ নভেম্বর রোজ সোমবারে দিনব্যাপি অনুষ্টিত হয়েছে “উপকুলীয় গ্রামীন নারীদের বুনো শাকের রান্না প্রতিযোগিতা ও খাদ্য উৎসব”।
দিনব্যাপি অনুষ্ঠানটি আয়োজন করে সবুজ সংহতি ও স্থানীয় জনসংগঠনগুলো, সহযোগিতা করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। এবং অংশগ্রহন করেন কৃষক-কৃষানি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।
উক্ত রান্না প্রতিযোগিতা ও খাদ্যউৎসবে পশ্চিমজেলেখালী গ্রামের স্থানীয় পাঁচটি জনসংগঠনের ১৬ জন নারী ও পুরুষ প্রত্যেকেই একটি করে সবজি/খাবার রান্না করেন। ১৬ রকমের (কচুশাক, মাটিফোড়া, ডুমুর, বুনো আমড়া, কলমিশাক, থানকুনি, শাপলা, কলার মোচা, আদাবরুন, কলার থোড়, কচুশাক, কাটানুটে, ঘুমশাক, তেলাকচু, আমরুল ও মিশ্রিত শাক) কুড়িয়ে পাওয়া শাক রান্না করেন। আর এ সকল শাক নারীরা তাদের বাড়ির আঙিনা, খাল-বিল, জলাশয় থেকে কুড়িয়ে আনেন।
গ্রামীণ এক উৎসব মুখর পরিবেশে বুনো শাকের রান্না প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অংশ ছিল রান্না ও স্বাদ গ্রহণ কর্মসূচি। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের সবুজ সংহতির সভাপতি ডাঃ যোগেশ মন্ডল। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লা, শিক্ষক হেমা রানী, কৃষানী অল্পনা রানী মিস্ত্রি, লতা রানী, শিক্ষার্থী অনন্যা ও ধৃতিমা, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল ও মারুফ হোসেন।
যোগেশ মন্ডল বলেন, আজকের এ রান্না প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃতির সকল উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ, ব্যবহার ও বিকাশের জন্য নতুন প্রজন্মের সাথে গ্রামীণ নারীদের যেমন সেতু বন্ধন তৈরি হচ্ছে তেমনি তা প্রচারণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এধরনের কর্মসূচির মাধ্যমে সকল প্রাণের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রাখার আহবান।
উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লা জানান যে, “গ্রাম্য পরিবেশে কত রকমের যে পুষ্টিকর খাবার আছে তা দেখতে পেলাম। আমরা বাজার থেকে যে শাকসবজি ক্রয় করি তা কিন্তু সার বিষে ভরা যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমাদের সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য প্রকৃতির এ-সব উদ্ভিদ বৈচিত্র্য টিকিয়ে রাখতে হবে। ”
ইউপিসদস্য দেবাশিষ গায়েন জানান যে, ‘আমরা উপকূল এলাকার মানুষ। এখানে যেমন প্রাকৃতিক দুর্যোগ তেমনি লবণাক্ততার মাত্রা বেশি। তারপরও অসংখ্য প্রাণবৈচিত্র্য এখনো টিকে আছে আমাদের এলাকায়। এগুলো ছিলো গ্রামীণ মানুষের খাদ্য ভান্ডার ও পুষ্টির উৎস। আর এগুলো এ ধরনের কর্মসূচির মাধ্যমে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে সকলেই এর ব্যবহার ও গুণাবলী সম্পর্কে সচেতন হবে এবং প্রাণবৈচিত্র্য টিকে থাকবে।’
শিক্ষার্থী অনন্যা বলেন, ‘আমরা তো অনেক দিন এসকল উদ্ভিদ একজায়গায় দেখেনি আজ এই কর্মসূচিকে কেন্দ্র করে তা দেখতে পেলাম। এগুলো টিকিয়ে রাখার জন্য পরিবার পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। আমাদের নতুন প্রজন্মকে ভিটামিন যুক্ত এই খাবার রক্ষার দায়িত্ব নিতে হবে।”
নির্ধারিত সময়ে রান্না শেষে চলে স্বাদ গ্রহণ কর্মসূচি। নারীরা তাদের রান্নার প্রধান উপকরণ কুড়িয়ে পাওয়া শাক/তরকারী সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর ৭ সদস্য বিচারকদয় স্বাদ- পুষ্টিগুন ও উপস্থাপনার উপর ভিত্তিতে বিজয়ী নির্বচন করেন যার বুনো আমড়া রান্না করে প্রথম স্থান অধিকার করেন যুব কৃষক প্রশান্ত নস্কর শাপলা ফুলের চপ, কলমি শাক রান্না করে দ্বিতীয় হোন শিক্ষার্থী জবা ও থানকুনি রান্না করে তৃতীয় স্থান অধিকার করেন কৃষাণী ঝরনা রানী মন্ডল। নতুন প্রজন্মের মাঝে আগ্রহ মনোযোগ সৃষ্টিতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল নারীদের পুরস্কার প্রদান করা হয়।

শ্যামনগরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পানি  দিবস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ‘পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর পাখীমারা ফেরী ঘাটে র‍্যালি, গণস্বাক্ষর,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের পাখীমারা ফেরী ঘাটে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচি ও ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব পানি দিবসে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ভয়েজ অপ সিটিজেন্স এর সভাপতি মোঃ আশরাফ হোসেন, ঘাট সমিতির সদস্যবৃন্দ,মটর শ্রমিকের সদস্যবৃন্দ,যুব সমাজ,নারী নেত্রী সহ গোফরইমপ্যাক্ট কর্মসূচির কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন নদী- নালা ও উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকার সাথে পানি গভীর ভাবে জড়িত তাই আসুন পানির অপচয় রোধ করি, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করি। একসাথে সচেতনতা গড়ি- টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি।

কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

মো: মোশারেফ আলী সোহেল: গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫), এবং তার পিতা তরুণ কান্তি হালদার, খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়া রিক্সাযোগে কোর্ট এলাকায় যাওয়ার পথিমধ্যে খুলনা সদর থানাধীন খুলনা জেলা পরিষদ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে পিছন দিক হইতে অজ্ঞাতনামা প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক তার প্রাইভেট কার বেপরোয়া গতিতে চালাইয়া উক্ত রিক্সার পিছন দিক হইতে ধাক্কা দিলে রিক্সায় থাকা মৌমিতা হালদার (২৫) উক্ত স্থানে পড়িয়া গিয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে ০৭.৫০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষীতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি পর্যালোচনা করে প্রাইভেট কারটি সনাক্তপূর্বক গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকা সময় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ীর নিচতলার গ্যারেজ হতে একটি নীল রংয়ের প্রাইভেটকার যার মডেল (SEDAN) TOYOTA M.CROP.2016, রেজি নং-খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭, চেসিস নং-ZVW40-0023032, ইঞ্জিন নং- 2ZR-6941408, উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় অত্র প্রাইভেট কারের ড্রাইভার মোঃ আহাদ শেখ সৈকত(২৬), পিতা- মৃত ফিরোজ শেখ, মাতা- মোছাঃ মায়া বেগম, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, ওয়ার্ড নং-২১ , থানা- খুলনা সদর, জেলা -খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় জসিম উদ্দিন সড়ক, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে অত্র থানাধীন হাদিস পার্কের উত্তর গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে :
রবিবার (৫এপ্রিল) বেলা ১২টায় নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান, (ই), বিএন, সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষার দায়িত্বে বদ্ধ পরিকর। এসময় লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় সীমান্ত সহ সুন্দরবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত কোনো সংবাদ দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না। সার্বিক ভাবে সাংবাদিক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবন সহ দেশের সামগ্রিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান

নির্বাহী সম্পাদক : সুশান্ত রায়

বার্তা সম্পাদক: মো: বেলাল হোসেন

পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

hannanbd032@gmail.com

Developed By: Digital Network