যশোরের চৌগাছায় ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
যশোরের চৌগাছায় ১৫ ডিসেম্বর সোমবার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় একদিনের ( ডিএমআইই) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেন্দ্রীকৃত,পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আহমদ। সকাল নয়টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন তাসমিন জাহান সহকারি কমিশনার ভূমি, চৌগাছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার জনাব আশরাফুল হক।প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান।


আপনার মতামত লিখুন