পাঁচথুবী ইউনিয়ন সিবিসিপিসি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: পাঁচথুবী ইউনিয়ন সিবিসিপিসি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর পাঁচথুবী ইউনিয়ন পরিষদ হলরুমে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি মো: শাহআলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পাঁচথুবী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আহসান হাবিব. রূপান্তরের অভ্যন্তরীণ পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: আব্দুল হান্নান, ইউপি সদস্যা রোকসানা বেগম মজুমদার, রূপান্তর কর্মী মো: মেহেদী হাসানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ।
উল্লেখ্য বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল জেলা এবং ঢাকা জেলার সাভারে আন্তর্জাতিক সংস্থা The Freedom Fund এর সহায়তায় অভ্যন্তরীন পাচার এবং এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় শিশুদের অধিকার, শিশুর প্রতি সহিংসতা, অবহেলা, শোষণ, শিশু অধিকার লঙ্ঘন, শিশুদের বিভিন্ন পরিষেবা প্রদান বিষয়ে আলোচনা করা হয় এবং সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উদ্যোগ ত্রৈমাসিক কর্মপরিকল্পনা করা হয়।


আপনার মতামত লিখুন