রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : ২৭ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অত্র ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভা আয়োজন করে। সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জিয়ারত হোসেন জিয়া।
সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি চিহ্নিত, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন, সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক মাইকিং ও সভা সেমিনারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য মো: ইব্রাহীম গাজী, এসএম আব্দুস সাত্তার মামুন, ডালিয়া বেগম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি শামসুল আলম খোকন, স্বাস্থ্য সহকারী শিউলি আক্তার, বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন মোড়ল, ইমাম মাওলানা হুমায়ন কবির, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসা মো: মোশারেফ আলী সোহেল প্রমুখ।


আপনার মতামত লিখুন