খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের আলোচনা সভার বক্তারা: ডিজিটাল নিপীড়ন বন্ধে নারীদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের আলোচনা সভার বক্তারা: ডিজিটাল নিপীড়ন বন্ধে নারীদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করতে হবে

নিজস্ব প্রতিনিধি: নারীদের একটি বড় অংশকেই অনলাইনে অপমানজনক মন্তব্য, অবাঞ্ছিত বার্তা, ভুয়া আইডি তৈরি, ব্যক্তিগত ছবি-ভিডিও অনুমতি ছাড়া প্রকাশসহ নানা ধরনের ডিজিটাল সহিংসতার মুখে ফেলছে। নারীর স্বাধীন মতপ্রকাশ রক্ষায় একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক ডিজিটাল স্পেস তৈরির জন্য সমন্বিত উদ্যোগ জরুরি। ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় খুলনা শহীদ হাদিস পার্কে রূপান্তর আয়োজিত মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন বক্তারা।
‘ডিজিটাল সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধ হোন: নারী ও কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করুন’ এই প্রতিপাদ্যে ‘১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫’ উপলক্ষে আশ্বাস প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা রূপান্তর মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও পটগান প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে বক্তাব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) নুরুল হাই মোহাম্মদ আনাছা, সিনিয়র সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, নারী নেত্রী ও উন্নয়ন কর্মী শামিমা সুলতানা শিলু, আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাড. মমিনুল ইসলাম ও অশোক কুমার সাহা, রূপান্তরের এইচআর ম্যানেজার মঞ্জুয়ারা পারভীন, প্রজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ।
বক্তারা বলেন, নারীদের একটি বড় অংশকেই অনলাইনে অপমানজনক মন্তব্য, অবাঞ্ছিত বার্তা, ভুয়া আইডি তৈরি, ব্যক্তিগত ছবি-ভিডিও অনুমতি ছাড়া প্রকাশসহ নানা ধরনের ডিজিটাল সহিংসতার মুখে পড়তে হয়। এগুলো তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। ফলে নারীদের মধ্যে উদ্বেগ, হতাশা, ঘুমের ব্যাঘাত ও আত্মবিশ্বাস কমে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে ভয়ংঙ্কর মানব পাচারকারী চক্র। এই চক্রের এজেন্টরা (দালাল) টিকটক, লাইকি, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নারী ও শিশুদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং দেশে-বিদেশে লোভনীয় চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে তাদের পাচার করছে। এমনকি জিম্মি করে মুক্তিপণ আদাও তারা প্রযুক্তির সহায়তা নিচ্ছে।
তাই সবার জন্য বিশেষ করে ডিজিটাল নিপীড়ন বন্ধে নারীদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করতে হবে বলে জোর দেন বক্তারা। বক্তারা আরও বলেন, কিন্তু অধিকাংশ ভুক্তভোগী এখনো রিপোর্টিং পদ্ধতি, সহায়তা কেন্দ্র ও প্ল্যাটফর্মের নিরাপত্তা টুলস সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। সে কারণেই ডিজিটাল হয়রানি, ডিভাইস ও প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ সমস্যা, সাইবার বুলিং, অনলাইন নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং নারীর স্বাধীন মতপ্রকাশ রক্ষায় একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক ডিজিটাল স্পেস তৈরির জন্য সমন্বিত উদ্যোগ জরুরি। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত।
অনুষ্ঠানে নারী সংগঠনের প্রতিনিধি, ইয়োথ ক্লাবের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র, শিক্ষক, সরকারী বেসরকারী চাকুরীজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, গৃহিনী, সিটিসি সদস্য, সিটিআইপি প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাবেয়া বশরী।

শ্যামনগরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পানি  দিবস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ‘পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর পাখীমারা ফেরী ঘাটে র‍্যালি, গণস্বাক্ষর,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের পাখীমারা ফেরী ঘাটে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচি ও ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব পানি দিবসে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ভয়েজ অপ সিটিজেন্স এর সভাপতি মোঃ আশরাফ হোসেন, ঘাট সমিতির সদস্যবৃন্দ,মটর শ্রমিকের সদস্যবৃন্দ,যুব সমাজ,নারী নেত্রী সহ গোফরইমপ্যাক্ট কর্মসূচির কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন নদী- নালা ও উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকার সাথে পানি গভীর ভাবে জড়িত তাই আসুন পানির অপচয় রোধ করি, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করি। একসাথে সচেতনতা গড়ি- টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি।

কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

মো: মোশারেফ আলী সোহেল: গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫), এবং তার পিতা তরুণ কান্তি হালদার, খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়া রিক্সাযোগে কোর্ট এলাকায় যাওয়ার পথিমধ্যে খুলনা সদর থানাধীন খুলনা জেলা পরিষদ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে পিছন দিক হইতে অজ্ঞাতনামা প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক তার প্রাইভেট কার বেপরোয়া গতিতে চালাইয়া উক্ত রিক্সার পিছন দিক হইতে ধাক্কা দিলে রিক্সায় থাকা মৌমিতা হালদার (২৫) উক্ত স্থানে পড়িয়া গিয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে ০৭.৫০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষীতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি পর্যালোচনা করে প্রাইভেট কারটি সনাক্তপূর্বক গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকা সময় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ীর নিচতলার গ্যারেজ হতে একটি নীল রংয়ের প্রাইভেটকার যার মডেল (SEDAN) TOYOTA M.CROP.2016, রেজি নং-খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭, চেসিস নং-ZVW40-0023032, ইঞ্জিন নং- 2ZR-6941408, উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় অত্র প্রাইভেট কারের ড্রাইভার মোঃ আহাদ শেখ সৈকত(২৬), পিতা- মৃত ফিরোজ শেখ, মাতা- মোছাঃ মায়া বেগম, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, ওয়ার্ড নং-২১ , থানা- খুলনা সদর, জেলা -খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় জসিম উদ্দিন সড়ক, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে অত্র থানাধীন হাদিস পার্কের উত্তর গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে :
রবিবার (৫এপ্রিল) বেলা ১২টায় নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান, (ই), বিএন, সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষার দায়িত্বে বদ্ধ পরিকর। এসময় লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় সীমান্ত সহ সুন্দরবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত কোনো সংবাদ দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না। সার্বিক ভাবে সাংবাদিক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবন সহ দেশের সামগ্রিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান

নির্বাহী সম্পাদক : সুশান্ত রায়

বার্তা সম্পাদক: মো: বেলাল হোসেন

পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

hannanbd032@gmail.com

Developed By: Digital Network