খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় দুই দশক পর আবারও বাংলাদেশ টেলিভিশনে শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
প্রায় দুই দশক পর আবারও বাংলাদেশ টেলিভিশনে শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’।

বিনোদন ডেস্ক:  এ সময় মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনে শুরু হতে যাওয়া ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করা এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ করে দেয়াই সরকারের মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে (১৯৭৬ সালে) এই অনুষ্ঠানটি চালু হয়েছিল। তবে পরে শেখ হাসিনা সরকার রাজনৈতিক কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। বর্তমান সরকার রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশে সুযোগ তৈরি করছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে যারা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, প্রায় দুই দশক পর আবারো বাংলাদেশ টেলিভিশনে শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘আমরা যারা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছি এবং যারা এ গণ-অভ্যুত্থানে কাজ করেছি, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। নতুন প্রজন্মের জন্য নতুন করে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা, নতুনভাবে তার সূচনা করা- এই ছিল আমাদের অঙ্গীকার।’

তিনি জানান, অনুষ্ঠানের কাঠামোয় তেমন পরিবর্তন আনা হয়নি। আগের মতোই গান, নৃত্য, বক্তৃতা, উপস্থাপনা ও গল্প বলাসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরোনো থিম সংকে ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণ করা হবে এবং প্রতি বছর নতুন থিম সং প্রকাশ করা হবে।

মাহফুজ আলম বলেন, ‘মেধাভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় তৃণমূল থেকে প্রতিভা বাছাই করা হবে। কাউকে বিশেষভাবে উপরে ওঠানো বা সরানোর কোনো উদ্দেশ্য সরকারের নেই। যে প্রতিভাবান এবং জাতিকে প্রতিনিধিত্ব করার যোগ্য তাকেই সামনে আনা হবে। বিচার প্রক্রিয়ায় বিভাজন কমাতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ যদি নিরপেক্ষতার বাইরে গিয়ে সুযোগ নেয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

গত ১৫ থেকে ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে সাংস্কৃতিক অঙ্গন একপেশে হয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সাংস্কৃতিক কর্মী, শিল্পী, গায়ক-অভিনেতাদের সাথে এক ধরনের ক্লায়েন্ট-প্যাট্রন সম্পর্ক গড়ে তোলা হয়েছিল। বর্তমান সরকার সে প্রথা ভেঙে দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন প্রজন্মকে সামনে আনার উদ্যোগ নিয়েছে।’

অনুষ্ঠানে তিনি চলমান ফিল্ম সিটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ১০৪ একর জমিতে পূর্ণাঙ্গ একটি ফিল্ম সিটি গড়ে তোলার প্রস্তাব দেয়া হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর আখ্যায়িত করে তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে যিনি সম্মানের যোগ্য, তাকে অবশ্যই সম্মান দিতে হবে। অতীতে রাজনৈতিক কারণে তার নাম পরিবর্তন করা হয়েছিল, কিন্তু নতুন বাংলাদেশে সবাইকে প্রাপ্য সম্মান দেয়া হবে।’

আগামী তিন মাসের মধ্যে প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অক্টোবরের শেষ বা নভেম্বর নাগাদ ফাইনাল অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রতিভাবানরা এখান থেকে উঠে এসে জাতীয় সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি বিশ্বাস করেন।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো: মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শিশুদের সাথে ‘নতুন কুঁড়ি’র গান শোনেন এবং কণ্ঠ মেলান। পরে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমও শুরু হয়।

১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’র যাত্রা শুরু হয়। দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ করে দেয়ার জন্য একসময় অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী আয়োজন।

সূত্র : বাসস

শ্যামনগরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পানি  দিবস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ‘পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর পাখীমারা ফেরী ঘাটে র‍্যালি, গণস্বাক্ষর,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের পাখীমারা ফেরী ঘাটে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচি ও ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব পানি দিবসে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ভয়েজ অপ সিটিজেন্স এর সভাপতি মোঃ আশরাফ হোসেন, ঘাট সমিতির সদস্যবৃন্দ,মটর শ্রমিকের সদস্যবৃন্দ,যুব সমাজ,নারী নেত্রী সহ গোফরইমপ্যাক্ট কর্মসূচির কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন নদী- নালা ও উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকার সাথে পানি গভীর ভাবে জড়িত তাই আসুন পানির অপচয় রোধ করি, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করি। একসাথে সচেতনতা গড়ি- টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি।

কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

মো: মোশারেফ আলী সোহেল: গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫), এবং তার পিতা তরুণ কান্তি হালদার, খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়া রিক্সাযোগে কোর্ট এলাকায় যাওয়ার পথিমধ্যে খুলনা সদর থানাধীন খুলনা জেলা পরিষদ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে পিছন দিক হইতে অজ্ঞাতনামা প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক তার প্রাইভেট কার বেপরোয়া গতিতে চালাইয়া উক্ত রিক্সার পিছন দিক হইতে ধাক্কা দিলে রিক্সায় থাকা মৌমিতা হালদার (২৫) উক্ত স্থানে পড়িয়া গিয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে ০৭.৫০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষীতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি পর্যালোচনা করে প্রাইভেট কারটি সনাক্তপূর্বক গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকা সময় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ীর নিচতলার গ্যারেজ হতে একটি নীল রংয়ের প্রাইভেটকার যার মডেল (SEDAN) TOYOTA M.CROP.2016, রেজি নং-খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭, চেসিস নং-ZVW40-0023032, ইঞ্জিন নং- 2ZR-6941408, উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় অত্র প্রাইভেট কারের ড্রাইভার মোঃ আহাদ শেখ সৈকত(২৬), পিতা- মৃত ফিরোজ শেখ, মাতা- মোছাঃ মায়া বেগম, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, ওয়ার্ড নং-২১ , থানা- খুলনা সদর, জেলা -খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় জসিম উদ্দিন সড়ক, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে অত্র থানাধীন হাদিস পার্কের উত্তর গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে :
রবিবার (৫এপ্রিল) বেলা ১২টায় নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান, (ই), বিএন, সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষার দায়িত্বে বদ্ধ পরিকর। এসময় লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় সীমান্ত সহ সুন্দরবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত কোনো সংবাদ দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না। সার্বিক ভাবে সাংবাদিক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবন সহ দেশের সামগ্রিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান

নির্বাহী সম্পাদক : সুশান্ত রায়

বার্তা সম্পাদক: মো: বেলাল হোসেন

পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

hannanbd032@gmail.com

Developed By: Digital Network