খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

“মানব পাচার থেকে উদ্ধার, জনশক্তি অফিসে অভিযোগ দায়ের, রিক্রুটিং এজেন্সীর থেকে অর্থ আদায়” এভাবেই সারভাইবারদের সহযোগীতা করছে জেলা সিটিআইপি সদস্যরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
“মানব পাচার থেকে উদ্ধার, জনশক্তি অফিসে অভিযোগ দায়ের, রিক্রুটিং এজেন্সীর থেকে অর্থ আদায়” এভাবেই সারভাইবারদের সহযোগীতা করছে জেলা সিটিআইপি সদস্যরা

নিজস্ব প্রতিনিধি: আলেয়া (ছদ্মনাম) খুলনা সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে বাসিন্দা, তিন সন্তানের জননী, স্বামী দিনমুজুর। অভাবের সংসারে সন্তানদের ভবিষ্যৎ কথা চিন্তা করে গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে রিক্রুটিং এজেন্সি মেসার্স আল বোখারী তাদের নিয়োজিত স্থানীয় দালাল ফরিদা’র মাধ্যমে সৌদি আরব যায় এবং বাসাবাড়ির কাজে নিয়োজিত হয়। দিন-রাত কাজ করতে হয় আলেয়াকে, সামান্য ত্রæটি হলে তাকে শারীরিক ভাবে অত্যাচার করা হয়। সে অতিরিক্ত কাজে অস্বীকৃতি জানালে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। মানসিক ভাবে ভেঙ্গে পড়ে আলেয়া সে রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলে তার উপর আরও অত্যাচার বেড়ে যায়। পরবর্তীতে সৌদির দালাল তাকে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তিনজন যৌন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে, তারা তাকে দেখে পছন্দ করে এবং তাকে কিনে নিতে চায়।
আলেয়া বিষয়টি বুঝতে পেরে বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং বিষয়টি পরিবারকে জানায়। আলেয়ার বিদেশ যাওয়ার আগেই গত বছরের ডিসেম্বর মাসে সোনাডাঙ্গা হরিজন কলোনী মন্দির মাঠে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর থিয়েটার “নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ” শিরোনামে পটগান প্রদর্শনী করে। পটগানে মানব পাচারের কারণ, মানব পাচারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, মানব পাচারের প্রভাব, পাচারকারীর শাস্তি ও নিরাপদ অভিবাসন ইত্যাদি বিষয়ে গানে গানে ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।
আলেয়া ও তার পরিবার পটগানের দিন জেনেছে “আশ্বাস” প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী (সিটিআইপি) সদস্যরা এ বিষয়ে সহযোগিতা করে থাকে। পরিবারটি সিটিআইপি সদস্য আলভী শেখ-এর সাথে যোগাযোগ করলে সিটিআইপি সদস্য তাকে দেশে ফিরে আনার জন্য জন্য এজেন্সির দালাল ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করার পরামর্শ প্রদান করে।
আলেয়ার পরিবার সিটিআইপি সদস্যদের নিয়ে বাংলাদেশী দালালের সাথে যোগাযোগ করে। দালাল আলেয়াকে দেশে ফিরিয়ে আনার অস্বীকৃতি জানায়। দালালকে আইন, কেস, সাংবাদিক ইত্যাদি বিষয়ে ভয় দেখালে এক পর্যায়ে দালাল রাজি হলেও মোটা অংকের টাকা দাবি করে। পরবর্তীতে সিটিআইপি সদস্য, সিটিএন সদস্য, স্থানীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের চাপে ২২ দিনের মাথায় আলেয়াকে দেশে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে সিটিআইপি সদস্য আলভী শেখ ও জারিন তাসনিম ১লা জুলাই, ২৫ তারিখে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অফিসে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এবং ২জুলাই, ২৫ তারিখে জেলা লিগ্যাল এইড অফিসে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ তে দালালের বিরুদ্ধে মামলা দায়ের করে।
লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২৬ আগস্ট, ২৫ তারিখে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি মেসার্স আল বোখারী-এর বিরুদ্ধে সারভাইবার কর্তৃক আনীত অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে তথ্য প্রমাণাদিসহ সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সীর বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হলে আলেয়াকে নগদ ৪০,০০০/- টাকা সহকারী পরিচালক (কর্মসংস্থান) ও তদন্ত কর্মকর্তা আমেনা পারভীনদের উপস্থিতে গত ২৮ আগস্ট, ২০২৫ তারিখে প্রদান করে। আর এভাবেই মানব পাচার থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের সহযোগিতার করছে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা।

শ্যামনগরে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পানি  দিবস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ‘পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর পাখীমারা ফেরী ঘাটে র‍্যালি, গণস্বাক্ষর,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের পাখীমারা ফেরী ঘাটে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচি ও ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব পানি দিবসে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ভয়েজ অপ সিটিজেন্স এর সভাপতি মোঃ আশরাফ হোসেন, ঘাট সমিতির সদস্যবৃন্দ,মটর শ্রমিকের সদস্যবৃন্দ,যুব সমাজ,নারী নেত্রী সহ গোফরইমপ্যাক্ট কর্মসূচির কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন নদী- নালা ও উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকার সাথে পানি গভীর ভাবে জড়িত তাই আসুন পানির অপচয় রোধ করি, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করি। একসাথে সচেতনতা গড়ি- টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি।

কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
কেএমপি, খুলনা সদর থানা পুলিশের অভিযানে মৌমিতা হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধারসহ ০১(এক) জন আসামী গ্রেফতার

মো: মোশারেফ আলী সোহেল: গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫), এবং তার পিতা তরুণ কান্তি হালদার, খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়া রিক্সাযোগে কোর্ট এলাকায় যাওয়ার পথিমধ্যে খুলনা সদর থানাধীন খুলনা জেলা পরিষদ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে পিছন দিক হইতে অজ্ঞাতনামা প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক তার প্রাইভেট কার বেপরোয়া গতিতে চালাইয়া উক্ত রিক্সার পিছন দিক হইতে ধাক্কা দিলে রিক্সায় থাকা মৌমিতা হালদার (২৫) উক্ত স্থানে পড়িয়া গিয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে ০৭.৫০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষীতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি পর্যালোচনা করে প্রাইভেট কারটি সনাক্তপূর্বক গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকা সময় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ীর নিচতলার গ্যারেজ হতে একটি নীল রংয়ের প্রাইভেটকার যার মডেল (SEDAN) TOYOTA M.CROP.2016, রেজি নং-খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭, চেসিস নং-ZVW40-0023032, ইঞ্জিন নং- 2ZR-6941408, উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় অত্র প্রাইভেট কারের ড্রাইভার মোঃ আহাদ শেখ সৈকত(২৬), পিতা- মৃত ফিরোজ শেখ, মাতা- মোছাঃ মায়া বেগম, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, ওয়ার্ড নং-২১ , থানা- খুলনা সদর, জেলা -খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় জসিম উদ্দিন সড়ক, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে অত্র থানাধীন হাদিস পার্কের উত্তর গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে :
রবিবার (৫এপ্রিল) বেলা ১২টায় নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান, (ই), বিএন, সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্ত রক্ষার দায়িত্বে বদ্ধ পরিকর। এসময় লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় সীমান্ত সহ সুন্দরবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত কোনো সংবাদ দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না। সার্বিক ভাবে সাংবাদিক সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবন সহ দেশের সামগ্রিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান

নির্বাহী সম্পাদক : সুশান্ত রায়

বার্তা সম্পাদক: মো: বেলাল হোসেন

পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।

hannanbd032@gmail.com

Developed By: Digital Network