শিশুদের সুরক্ষার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি
বিশেষ প্রতিনিধি: শিশুদের সুরক্ষার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করছে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি বললেন কুমিল্লা জেলার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী।
তিনি আরও বলেন, “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি” হল এমন একটি কমিটি যা সমাজের মধ্যে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করে। এই কমিটি স্থানীয় পর্যায়ে শিশুদের অধিকার রক্ষা, তাদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করে।
বুধবার ৩০ জুলাই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে বেসরকারী উন্নয়ন রূপান্তরের অভ্যন্তরীন পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি সক্রিয়করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ইউপি সদস্য মো: মাহফুজ মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো: মিজানুর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা সমন্বয়কারী মো: আব্দুল হান্নান, রূপান্তর কর্মী মো: মেহেদী হাসানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ।
উল্লেখ বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল জেলা এবং ঢাকা জেলার সাভারে আন্তর্জাতিক সংস্থা The Freedom Fund এর সহায়তায় অভ্যন্তরীন পাচার এবং এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন